এই আয়াতের তাফসীর

সূরা ১০ : আয়াত ১০৫

সূরা ১০ : আয়াত ১০৫

وَأَنْ أَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا وَلَا تَكُونَنَّ مِنَ ٱلْمُشْرِكِينَ

আর আমাকে আরো নির্দেশ দেওয়া হয়েছে যে, ‘তুমি একনিষ্ঠভাবে নিজেকে দীনের ওপর প্রতিষ্ঠিত রাখো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।’

তাফসীর আহসানুল বায়ান

(আর আল্লাহ আমাকে এও আদেশ করেছেন যে), তুমি নিজেকে ধর্মের উপর একনিষ্ঠভাবে প্রতিষ্ঠিত রাখ[১] এবং কখনই অংশীবাদীদের অন্তর্ভুক্ত হয়ো না।

[১] حنيف শব্দের অর্থ হল, একনিষ্ঠ। অর্থাৎ, সকল ধর্ম ত্যাগ করে একমাত্র ইসলাম ধর্ম অবলম্বন করা এবং সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিয়ে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর অভিমুখী হওয়া।

অন্য ভাষার তাফসীর · ৭