এই আয়াতের তাফসীর

সূরা ১৯ : আয়াত ৪৯

সূরা ১৯ : আয়াত ৪৯

فَلَمَّا ٱعْتَزَلَهُمْ وَمَا يَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ وَهَبْنَا لَهُۥٓ إِسْحَـٰقَ وَيَعْقُوبَ ۖ وَكُلًّا جَعَلْنَا نَبِيًّا

অতঃপর, যখন সে তাদের এবং তারা আল্লাহ ছাড়া যার ইবাদাত করত তা থেকে নিজেকে আলাদা করল, আমরা তাকে (পরিবার ত্যাগ করার বিকল্প হিসেবে) ইসহাক ও ইয়াকুব দান করলাম এবং আমরা প্রত্যেককে নবী বানালাম।

তাফসীর আহসানুল বায়ান

অতঃপর সে যখন তাদের হতে ও তারা আল্লাহ ব্যতীত যাদের উপাসনা করত সেই সব হতে পৃথক হয়ে গেল, তখন আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকূব[১] এবং প্রত্যেককে নবী করলাম।

[১] ইয়াকূব (আঃ) ইসহাক (আঃ)-এর পুত্র এবং ইবরাহীম (আঃ)-এর পৌত্র ছিলেন। আল্লাহ তাআলা তাঁর উল্লেখও পুত্রের সাথে পুত্রের মতই করেছেন। তাৎপর্য্য এই যে, যখন ইবরাহীম আল্লাহর একত্ববাদের খাতিরে নিজ পিতা, ঘর ও প্রিয় জন্মভূমি ত্যাগ করে পবিত্র ভূমির দিকে হিজরত করল, তখন আমি তাকে ইসহাক ও ইয়াকূব প্রদান করলাম; যাতে তাদের স্নেহ-ভালবাসা পিতাকে ছেড়ে আসার শোককে ভুলিয়ে দেয়।

অন্য ভাষার তাফসীর · ৭