এই আয়াতের তাফসীর

সূরা ২ : আয়াত ২৩৮

সূরা ২ : আয়াত ২৩৮

حَـٰفِظُوا۟ عَلَى ٱلصَّلَوَٰتِ وَٱلصَّلَوٰةِ ٱلْوُسْطَىٰ وَقُومُوا۟ لِلَّهِ قَـٰنِتِينَ

তোমরা সালাতের প্রতি যত্নবান হও (৬৫) বিশেষত মধ্যবর্তী সালাতের (৬৬) এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা বিনীতভাবে দাঁড়াবে।

তাফসীর আহসানুল বায়ান

তোমরা নামাযসমূহের প্রতি যত্নবান হও; বিশেষ করে মধ্যবর্তী (আসরের) নামাযের প্রতি।[১] আর আল্লাহর সম্মুখে বিনীতভাবে খাড়া হও।

[১] মধ্যবর্তী নামায বলতে আসরের নামাযকে বুঝানো হয়েছে। রসূল (সাঃ)-এর সেই হাদীস দ্বারা এটা নির্দিষ্ট, যাতে খন্দক যুদ্ধের দিন তিনি 'সালাতে উসত্বা'কে আসরের নামায বলে অভিহিত করেছেন। (বুখারী ২৯৩১-মুসলিম ৬২৭নং)

অন্য ভাষার তাফসীর · ৭