এই আয়াতের তাফসীর

সূরা ২৮ : আয়াত ১১

সূরা ২৮ : আয়াত ১১

وَقَالَتْ لِأُخْتِهِۦ قُصِّيهِ ۖ فَبَصُرَتْ بِهِۦ عَن جُنُبٍ وَهُمْ لَا يَشْعُرُونَ

আর সে (মূসার মা) তার বোনকে বলল, ‘তুমি তার খোঁজ নাও।’ অতঃপর সে দূর থেকে তাকে পর্যবেক্ষণ করল, অথচ তারা কিছুই বুঝতে পারছিল না।

সংক্ষিপ্ত তাফসীর

১১. মূসা (আলাইহিস-সালাম) এর মা তাকে নদীতে নিক্ষেপের পর তার বোনকে বললেন: তুমি তার পদাঙ্ক অনুসরণ করো যাতে তুমি বুঝতে পারো তার সাথে কী আচরণ করা হচ্ছে। তাই তার বোন তাকে দূর থেকে দেখছিলো যাতে তার বিষয়টি প্রকাশ না পায়। আর ফিরআউন এবং তার সম্প্রদায়ও অনুভব করতে পারেনি যে, এ হচ্ছে তার বোন এবং এ তার খবরই অনুসন্ধান করছে।

অন্য ভাষার তাফসীর · ৭