এই আয়াতের তাফসীর

সূরা ২৮ : আয়াত ১৪

সূরা ২৮ : আয়াত ১৪

وَلَمَّا بَلَغَ أَشُدَّهُۥ وَٱسْتَوَىٰٓ ءَاتَيْنَـٰهُ حُكْمًا وَعِلْمًا ۚ وَكَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

আর মূসা যখন যৌবনে পদার্পণ করলো এবং পরিণত বয়স্ক হলো, তখন আমি তাকে (তার নবুওয়্যাতের আগেই বানূ ইসরাঈলের ধর্মের) বিচারবুদ্ধি ও জ্ঞান দান করলাম। আর এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি।

তাফসীর আহসানুল বায়ান

যখন মূসা পূর্ণ যৌবনে ও পরিণত বয়সে উপনীত হল, তখন আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম; [১] এভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি।

[১] 'প্রজ্ঞা ও জ্ঞান' বলতে যদি নবুঅত বুঝানো হয়, তাহলে এই মর্যাদায় তিনি কিভাবে পৌঁছলেন তার বিবরণ পরে আসছে। আবার কিছু ব্যাখ্যাদাতার নিকট এর অর্থ নবুঅত নয়; বরং সাধারণ জ্ঞান যা তিনি পারিবারিক পরিবেশে থেকে শিখেছিলেন।

অন্য ভাষার তাফসীর · ৭