এই আয়াতের তাফসীর

সূরা ২৮ : আয়াত ২১

সূরা ২৮ : আয়াত ২১

فَخَرَجَ مِنْهَا خَآئِفًا يَتَرَقَّبُ ۖ قَالَ رَبِّ نَجِّنِى مِنَ ٱلْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ

অতঃপর তিনি (মূসা) সেখান থেকে ভীত-সন্ত্রস্ত অবস্থায় বের হয়ে পড়লেন, চারদিকে সতর্ক দৃষ্টি রাখছিলেন। তিনি বললেন, ‘হে আমার রব! আমাকে এই জালিম সম্প্রদায় থেকে রক্ষা করুন।’

তাফসীর আহসানুল বায়ান

ভীত-সন্ত্রস্ত অবস্থায় সন্তর্পণে সে সেখান হতে বের হয়ে পড়ল[১] এবং বলল, ‘হে আমার প্রতিপালক! তুমি অত্যাচারী সম্প্রদায় হতে আমাকে রক্ষা কর।’ [২]

[১] যখন মূসা (আঃ) একথা জানতে পারলেন, তখন সেখান থেকে পলায়ন করলেন, যাতে ফিরআউন তাঁকে বন্দী করতে না পারে।

[২] অর্থাৎ, ফিরআউন ও তার পারিষদের কবল হতে, যারা আমাকে হত্যা করার পরিকল্পনা করেছে। কথিত আছে যে, মূসা (আঃ)-এর জানাই ছিল না যে, তাঁকে কোথায় যেতে হবে? কারণ, মিসর ছেড়ে চলে যাওয়ার এ ঘটনা ছিল আকস্মিক; পূর্ব হতে কোন পরিকল্পনা ছিল না। মহান আল্লাহ ঘোড়-সওয়ার এক ফিরিশতাকে পাঠালেন। তিনিই তাঁকে পথ নির্দেশ করেছিলেন। والله أعلم (ইবনে কাসীর)

অন্য ভাষার তাফসীর · ৭