এই আয়াতের তাফসীর

সূরা ৫ : আয়াত ২৫

সূরা ৫ : আয়াত ২৫

قَالَ رَبِّ إِنِّى لَآ أَمْلِكُ إِلَّا نَفْسِى وَأَخِى ۖ فَٱفْرُقْ بَيْنَنَا وَبَيْنَ ٱلْقَوْمِ ٱلْفَـٰسِقِينَ

সে (মূসা) বলল: ‘হে আমার রব, আমি আমার ও আমার ভাই (হারূন) ছাড়া কারো ওপর আমার অধিকার নেই। সুতরাং আপনি আমাদের ও ফাসিক সম্প্রদায়ের মধ্যে বিচ্ছেদ করে দিন।

সংক্ষিপ্ত তাফসীর

২৫. মূসা (আলাইহিস-সালাম) তাঁর রব্বকে বললেন: হে আমার রব! আমি ও আমার ভাই হারূন ছাড়া কারো উপর আমার কর্তৃত্ব নেই। কাজেই আপনি আমাদের মাঝে এবং আপনি ও আপনার রাসূলের আনুগত্যের বাইরে অবস্থানকারী সম্প্রদায়ের মাঝে একটি ফায়সালা করে দিন।

অন্য ভাষার তাফসীর · ৭