এই আয়াতের তাফসীর

সূরা ৫ : আয়াত ৬৬

সূরা ৫ : আয়াত ৬৬

وَلَوْ أَنَّهُمْ أَقَامُوا۟ ٱلتَّوْرَىٰةَ وَٱلْإِنجِيلَ وَمَآ أُنزِلَ إِلَيْهِم مِّن رَّبِّهِمْ لَأَكَلُوا۟ مِن فَوْقِهِمْ وَمِن تَحْتِ أَرْجُلِهِم ۚ مِّنْهُمْ أُمَّةٌ مُّقْتَصِدَةٌ ۖ وَكَثِيرٌ مِّنْهُمْ سَآءَ مَا يَعْمَلُونَ

আর যদি তারা তাওরাত, ইঞ্জীল এবং তাদের নিকট তাদের রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে, তা কায়িম করতো, তবে অবশ্যই তারা আহারাদি লাভ করত তাদের ওপর থেকে এবং তাদের পায়ের নীচ থেকে(৯)। তাদের মধ্যে একদল আছে মধ্যপন্থি, তবে তাদের অনেকেই যা করছে, তা কতই না নিকৃষ্ট!

সংক্ষিপ্ত তাফসীর

৬৬. ইহুদিরা তাওরাতে এবং খ্রিস্টানরা ইঞ্জীলে উপরন্তু তাদের উপর নাযিলকৃত কুর‘আনের উপর আমল করলে তাদের জন্য রিযিকের উপকরণগুলো তথা আকাশ থেকে বৃষ্টি নাযিল হওয়া ও জমিনে ফসল উৎপাদিত হওয়া সহজ হয়ে যেতো। আহলে কিতাবের কিছু সংখ্যক সত্যের উপর প্রতিষ্ঠিত মধ্যমপন্থী। তবে মু’মিন না হওয়ায় তাদের অধিকাংশের আমলই খারাপ।

অন্য ভাষার তাফসীর · ৭