এই আয়াতের তাফসীর

সূরা ৯ : আয়াত ২৬

সূরা ৯ : আয়াত ২৬

ثُمَّ أَنزَلَ ٱللَّهُ سَكِينَتَهُۥ عَلَىٰ رَسُولِهِۦ وَعَلَى ٱلْمُؤْمِنِينَ وَأَنزَلَ جُنُودًا لَّمْ تَرَوْهَا وَعَذَّبَ ٱلَّذِينَ كَفَرُوا۟ ۚ وَذَٰلِكَ جَزَآءُ ٱلْكَـٰفِرِينَ

অতঃপর আল্লাহ তাঁর পক্ষ থেকে প্রশান্তি নাযিল করলেন(৯) তাঁর রাসূলের ওপর ও মু’মিনদের ওপর এবং এমন সৈন্যবাহিনী নাযিল করলেন যাদেরকে তোমরা দেখতে পাওনি। আর তিনি কাফিরদেরকে শাস্তি দিলেন। আর এটা কাফিরদের কর্মফল।

তাফসীর আহসানুল বায়ান

তারপর আল্লাহ তাঁর নিকট হতে তাঁর রসূল ও বিশ্বাসীদের উপর সান্ত্বনা বর্ষণ করলেন; যাতে তাদের চিত্ত প্রশান্ত হয় এবং এমন এক সৈন্যবাহিনী অবতীর্ণ করলেন, যা তোমরা দেখতে পাওনি এবং তিনি অবিশ্বাসীদেরকে শাস্তি প্রদান করলেন। আর এটিই অবিশ্বাসীদের কর্মফল।

অন্য ভাষার তাফসীর · ৭