এই আয়াতের তাফসীর

সূরা ৬ : আয়াত ৩৬

সূরা ৬ : আয়াত ৩৬

إِنَّمَا يَسْتَجِيبُ ٱلَّذِينَ يَسْمَعُونَ ۘ وَٱلْمَوْتَىٰ يَبْعَثُهُمُ ٱللَّهُ ثُمَّ إِلَيْهِ يُرْجَعُونَ

যারা মনোযোগ দিয়ে শ্রবণ করে শুধু তারাই তোমার ডাকে সাড়া দেয়। আর মৃতদেরকে আল্লাহ আবার জীবিত করবেন(৯)। তারপর তাঁর দিকেই তাদেরকে প্রত্যাবর্তন করানো হবে।

তাফসীর আহসানুল বায়ান

যারা শ্রবণ করে, শুধু তারাই আহবানে সাড়া দেয়।[১] আর মৃতদিগকে আল্লাহ পুনর্জীবিত করবেন, অতঃপর তাঁর দিকেই তারা প্রত্যানীত হবে।

[১] আর এই কাফেরদের অবস্থা হল মৃতদের মত। যেভাবে মৃতরা শোনা ও অনুধাবন করার শক্তি থেকে বঞ্চিত, অনুরূপ এরা যেহেতু তাদের জ্ঞান-বুদ্ধি দ্বারা সত্যকে বুঝতে চেষ্টা করে না, তাই এরাও মৃত।

অন্য ভাষার তাফসীর · ৭